• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

দেশে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ০৯:৩৫, ২৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেশে ভূমিকম্প অনুভূত

রংপুরের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ৩ দশমিক ৪ ছিল।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনও নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।

বিভি/টিটি

মন্তব্য করুন: