• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠকে স্বস্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র’

প্রকাশিত: ১৪:৫৯, ২২ জুন ২০২৫

আপডেট: ১৫:০১, ২২ জুন ২০২৫

ফন্ট সাইজ
‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠকে স্বস্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র’

লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বস্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বলে মনে করে দেশটি। রবিবার (২২ জুন) সকালে বিএনপি মহাসচিবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এফেয়ার্সের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য এফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। 

পরে এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ট্যারিফের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া লন্ডন বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। 

এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনে করেন- দেশে যদি উন্নত শিক্ষা ও  গবেষণার সুযোগ পাওয়া যায় তাহলে আর মেধাবীরা দেশ ছাড়বে না। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অর্পন আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্র চিন্তা নিয়ে এক আরোচনায় তিনি এ কথা বলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2