শহিদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ঢামেক ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ
শহিদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ঢামেক ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের একাংশ বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও দোয়া করেন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় সাবেক ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিমের নেতৃত্বে এ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত চিকিৎসক ও ছাত্রদল নেতাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, সাবেক ঢামেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নোমান আজিজি বর্তমান ঢামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাদশা, ঢামেক ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাশেমী রাফসান, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণে ডা. বেলাল হোসেন নাজিম বলেন, “বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, আপোষহীন নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে অবিচল ব্যক্তিত্ব এদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের অনুপ্রেরণা হয়ে থাকবে, তার নেতৃত্বেই বিএনপি হয়ে উঠেছে দেশের আপামর জনসাধারণের দল, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি নারী পুরুষ সকল মত পথের আশ্রয়স্থল। বিএনপির কোনো বিষয়ে আড়ম্বর নেই, লোক দেখানোর মোহ নেই, নেই কোনো কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা নেই, মায়ের চোখে সন্তান যেমন, বেগম খালেদা জিয়া সে চোখেই দেখেছেন দেশের প্রতিটি মানুষকে। সন্তানের স্বাস্থ্য, শিক্ষা, নিজের পায়ে দাঁড়ানো, যোগ্য থেকে যোগ্যতর করে গড়ে তোলার স্বপ্ন যেমন প্রতিটি মায়ের চোখে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য সে চেষ্টাই করে গেছেন আমৃত্যু।“
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. নয়ন, ডা. রোমেল, ডা. আজমল, ডা. রনি, ডা. আরেফিন, ডা. নিশাত, ডা. মুবিন, ডা. জামান, ডা. খালিদ, ডা. সজিব, ডা. সাজিদ, ডা. মাহমুদ নবী, ডা. পলাশ, ডা. রায়হান, ডা. আজহার, ডা. নীরব, ডা. অয়ন, ডা. আরাবি-সহ আরও অনেক চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতারা।
বিভি/এজেড



মন্তব্য করুন: