• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদ মির্জা ফখরুলের

প্রকাশিত: ১৭:১৬, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১৭, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদ মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। এ সময় নির্বাচনী পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।

ভারত ইস্যুতে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনীতি জড়িত আছে। দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা৷ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে৷

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: