তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়।
সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: