• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

তিন জুলাই শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশিত: ১৯:৫৪, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৪, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তিন জুলাই শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রচারণা শুরু

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিল, আব্দুল আহাদ ও সাব্বিরের কবর জিয়ারতের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বগুড়া জেলা ছাত্রদল। শুক্রবার (২৩ জানুয়ারি) ৩ শহীদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র সহ সভাপতি সানজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, আজিজুল হক কলেজ ছাত্রদল সভাপতি রজিবুল ইসলাম শাকিল, শাহ সুলতান কলেজের ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এবার বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এবারই প্রথম সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। এর আগে এই আসন থেকে নির্বাচন করতেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিভি/এজেড

মন্তব্য করুন: