• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন এনসিপির!

প্রকাশিত: ১০:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন এনসিপির!

ছবি: ফাইল ফটো

রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের চলমান পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে এ আয়োজন করেছে দলটি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্মেলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বা নতুন কর্মসূচি আসতে পারে।

বিভি/এমআর

মন্তব্য করুন: