• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

সরকারের সব সংগত পদক্ষেপে বিরোধীদলের পূর্ণ সমর্থন থাকবে: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ২২:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সরকারের সব সংগত পদক্ষেপে বিরোধীদলের পূর্ণ সমর্থন থাকবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা, সেটিই পালন করা হবে। সরকারের গৃহীত সব সংগত পদক্ষেপে বিরোধীদলের পূর্ণ সমর্থন থাকবে। তবে, আমাদের বিবেচনায় যদি দেখা যায় সরকার কোনো অসংগত সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়েছে, তাহলে প্রথমে আমরা দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করবো। সরকার আমাদের পরামর্শ গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকবো, জাতিও উপকৃত হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের সাংবিধানিক ভূমিকাই আমরা পালন করবো। আমরা জাতীয় অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকেও আমাদের সঙ্গে শামিল থাকার আহ্বান জানাবো।

শফিকুর রহমান বলেন, সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, তেমনি বিরোধীদল হিসেবেও আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই। অতীতে আমরা এমন বিরোধীদল দেখেছি, যারা কার্যত ‘আমি-ডামি’ ছিল—যেমন নির্বাচন ছিল, তেমনি বিরোধীদলও ছিল নামমাত্র। এ ধরনের বিরোধীদল কোনো দেশের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনে না।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমির মামুনুল হকসহ অন্যান্য রাজনৈতিক নেতারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত