উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন সেলিমা রহমান
ছবি: সেলিমা রহমান (সংগৃহীত)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জ্বর ও ফুসফুসে সংক্রমণে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। তবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন সেলিমা রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন গণমাধ্যমকে বলেন, আমি ইউনাইটেড হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান আপার শারীরিক খোঁজ নিতে গিয়েছিলাম। তিনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। বৃহস্পতিবার সকালে তিনি সিঙ্গাপুরে শারীরিক চেক-আপের জন্য রওনা হয়েছেন।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শারীরিক অসুস্থতার কারণে সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। সেলিমা রহমানের পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার রোগ ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) ধরা পড়ে। পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
বিভি/এআই



মন্তব্য করুন: