• NEWS PORTAL

  • শনিবার, ১৪ মার্চ ২০২৬

দেশবাসীর কাছে অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন ছেলে মির্জা আব্বাসের ছেলে

প্রকাশিত: ২৩:২৭, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ২৩:২৭, ১৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দেশবাসীর কাছে অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন ছেলে মির্জা আব্বাসের ছেলে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে ইয়াসির আব্বাস।

শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খবর জানান মির্জা আব্বাসের ছেলে।

ইয়াসির আব্বাস বলেন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়াগা অনেকভাবে কথা ছড়িয়েছে। আসলে ওইরকম কিছুই না। কিন্তু যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও বেশি ছিল। সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিল আরকি। আলহামদুল্লিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাহআল্লাহ।

মির্জা আব্বাস নিজেই দোয়া চেয়েছেন জানিয়ে ইয়াসির আব্বাস বলেন, দেশবাসীর কাছে বাবা দোয়া চায়। বাবা বলেছে আমাকে, সার্জারির আগেও আমাকে জিজ্ঞেস করছিল যে, কী অবস্থা।

অসুস্থ হওয়ার ঘটনা প্রসঙ্গে আব্বাসপুত্র বলেন, 'আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই। মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা ব্যথা করে উঠে। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরি। ধরার পর আমরা ডিসিশন নিয়ে হসপিটালে নিয়ে আসি। আসতে চাচ্ছিলেন না, কিন্তু প্রচণ্ড মাথা ব্যাথার কমপ্লেনটা করছিলেন।'

বিভি/টিটি

মন্তব্য করুন: