বিরোধী দলই জুলাই সনদ বাস্তবায়ন চায় না: চিফ হুইপ
চিফ হুইপ নুরুল ইসলাম মনি
বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেয়ায় বিরোধীদল নানা ইস্যু তৈরি করছে। প্রকৃতপক্ষে বিরোধী দলই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, চীফ হুইপ নুরুল ইসলাম মনি। বর্তমান সংবিধান বিরোধীদলের পরাজয়ের দলিল বলেই ছুড়ে ফেলতে চায় বলে মন্তব্য বিএনপির অন্য নেতাদের।
স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ ও ঢাকা দক্ষিণ সিটি কপোর্রেশনের প্রশাসকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
দেশের গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা ও দেশে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তলে ধরেন তারা।
সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপিকে জুলাই সনদ বিরোধী হিসেবে চিহ্নিত করতে চায় একটি দল। যারা বর্তমান সংবিধান ছুড়ে ফেলতে চায়।
আলোচনায় উঠে আসে দেশের জ্বালানি স্বাশ্রয়ে সরকারের নানামুখি পদক্ষেপের কথা।
বিভি/এজেড



মন্তব্য করুন: