• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ, হতে পারে যেসব সিদ্ধান্ত

প্রকাশিত: ১২:১২, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:১৩, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ, হতে পারে যেসব সিদ্ধান্ত

সর্বশেষ জানুয়ারি মাসের ৯ তারিখে বৈঠকে বসেছিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। প্রায় তিন মাস পর আজ আবারও বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ ইস্যু, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন ও বিএনপি সাংগঠনিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: