গাফিলাতির কারণে পিছিয়ে পড়েছে স্বাস্থ্যখাত: রুহুল কবির রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যেকোনো মহামারি মোকাবেলায় সরকারের কাছে জনগণের প্রত্যাশা, দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সাফল্য থাকলেও স্বাস্থ্যখাতে গাফিলতির কারণে এ খাত পিছিয়ে পড়েছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত সেই প্রত্যাশা অনুযায়ী হাম মোকাবেলায় দ্রুত উদ্যোগ নেওয়া।
মঙ্গলবার (৭ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অন্যান্য খাতে কিছু সাফল্য থাকলেও স্বাস্থ্যখাতে গাফিলতির কারণে এ খাত পিছিয়ে পড়েছে। তিনি স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: