• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হঠকারী সিদ্বান্ত নিবেন না, আওয়ামী লীগের পথে হাটবেন না: এটিএম আজহারুল

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হঠকারী সিদ্বান্ত নিবেন না, আওয়ামী লীগের পথে হাটবেন না: এটিএম আজহারুল

ছবি: এটিএম আজহারুল ইসলাম (সংগৃহীত)

সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন,  আপনারা হঠকারী সিদ্বান্ত নিবেন না, আওয়ামী লীগের পথে হাটবেন না। আচরণ দেখে মনে হয় ফ্যাসিস্টের দিকে অগ্রসর হচ্ছেন। সরকারকে মনে রাখা দরকার জনগণের রায় কখনও বিফল হয় না। জনগণ যে রায় দিয়েছে এটা বাস্তবায়ন না করে আপনারা পার পাবেন না, আওয়ামী লীগ সরকার পালাবার জায়গা পেয়েছে, তাদের পাশে একটা দেশ আছে, আপনারা কোথায় যাবেন জানি না। যদি জনগণের সাথে থাকতে চান তাহলে গণভোটের রায় বাস্তবায়ন করুন।

৭ দফা বাস্তবায়নের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা -রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়ায় ১১ দলীয় ঐক্যর প্রেস ব্রিফিং-এ তিনি একথা বলেন। 

বেলা ১২ টায় শহরের টিএমএসএস মিলনায়তনে ১১ দলীয় ঐক্য বগুড়া জেলা ও মহানগর শাখার উদ্যোগে ব্রিফিং এ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মহানগর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা আমির মাওলানা আব্দুল হক, এলডিপি নেতা এড মোখলেছুর রহমান, এনসিপি নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে তিনি আরও বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিকমিয়া এভিনিউ থেকে লংমার্চ শুরু হবে, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালীতে সমাবেশ হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: