• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শেষ রক্ষা হলো না, ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ২২:৫৮, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৫৯, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শেষ রক্ষা হলো না, ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তাওহীদুল ইসলাম বুখারীকে (৩৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন তিনি। এ সময় সার্ভারে তার নাম কালো তালিকাভুক্ত দেখা গেলে তাকে আটক করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) তারেক জানান, তাওহীদুল ইসলাম বুখারী ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন কার্যক্রমের সময় সার্ভারে তার নাম কালো তালিকাভুক্ত দেখা যায়। পরে তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: