• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সার্চ কমিটির নামে আওয়ামী লীগের ‘খাস কমিটি’ হয়েছেঃ রিজভী

প্রকাশিত: ১৪:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
সার্চ কমিটির নামে আওয়ামী লীগের ‘খাস কমিটি’ হয়েছেঃ রিজভী

নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলে আখ্যা দিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সার্চ কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে একান্তভাবে সরকারের আস্থাভাজন। এগুলো দিয়ে জনগণের সংগে নাটক-প্রহসন, প্রতারণা আর রং-তামাশা চলছে।’

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার।  আমাদের দাবি নির্দলীয় সরকার গঠনের পর সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের অধীনেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব। জনগণ ঘৃণাভরে আওয়ামী সার্চ কমিটির নামে খাস কমিটিকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, সরকারকে বলবো, এই মুহূর্তে পদত্যাগ করুন। দেশকে ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। আপনাদের সংগে জনগণ নেই। এখন বিদায় নিতে হবেই। আপনাদের পতনের লক্ষণ প্রকট হয়ে উঠছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিভি/এনএম/এএন

মন্তব্য করুন: