ঢাকায় এসেছেন খালেদা জিয়ার দুই নাতনি
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি প্রায় মাসখানেক ঢাকায় অবস্থান করছেন। এবার ঈদের দুদিন আগে ঢাকায় এসেছেন খালেদা জিয়ার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।
জাফিয়া ও জাহিয়া খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে আনার জন্য সেখানে উপস্থিত ছিলেন।
দুপুর পৌনে ২টা তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। জাহিয়া ও জাফিয়া এবারের ঈদ দাদী খালেদা জিয়ার সাথেই করবেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: