• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা ৫ ইউনিটের

প্রকাশিত: ১৬:৫৬, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা ৫ ইউনিটের

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস আরও জানায়, আত্-ত্বরীক টাওয়ারের ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে কোনো মানুষ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসে। ভবনটিতে লোকজন ছিল না। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত