• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

নগরীর সৌন্দর্য রক্ষায় চসিক মেয়রের অভিযান

প্রকাশিত: ১৫:২৬, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:২৬, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
নগরীর সৌন্দর্য রক্ষায় চসিক মেয়রের অভিযান

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষায় অবৈধ বিলবোর্ড, পোস্টার ও ব্যানার উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (১ এপ্রিল) দুপুরে নগরীর চকবাজার এলাকায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযানে অনুমতিবিহীন বিলবোর্ডের পাশাপাশি ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।

অভিযানের সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "চট্টগ্রাম শহরকে বিলবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নগরীর সৌন্দর্য রক্ষা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান চলবে।"

তিনি আরও বলেন, "সিটি কর্পোরেশনের নির্ধারিত নীতিমালা ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করেই ডিজিটাল বিজ্ঞাপন স্থাপন করতে হবে। অন্যথায় নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ অব্যাহত থাকবে।"

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত