• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ছোট ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় দুইপক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ০৮:৫২, ২৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ছোট ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় দুইপক্ষের সংঘর্ষ

রাজধানীর বকশি বাজারে আলিয়া মাদ্রাসায় দু' পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবিলায় আলিয়া মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার জেরে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকেও মাদ্রাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখা হয়। তবে, সংঘর্ষে জড়িতদের পরিচয় ও সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, রাত পৌনে দুইটা পর্যন্ত আলিয়া মাদ্রাসায় সেনাবাহিনী অবস্থান করে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক জানান, ছোট ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলার বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত