• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ ছুটি ঘোষণা 

প্রকাশিত: ১৯:০৬, ২৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা মেডিকেল কলেজ ছুটি ঘোষণা 

ফাইল ছবি

আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) এক জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদিত এ সিদ্ধান্তের কথা জানান।

অধ্যক্ষ বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাগুলো ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ সময় পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে।

নোটিশে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত