খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা
রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পেঁয়াজ, খেজুর, ডাল, চিনি, ছোলাসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্যের আড়তে গিয়ে দাম যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, এখন পর্যন্ত ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। কেউ কারসাজি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন মাঠে থাকবে।
অভিযান শেষে জেলা প্রশাসক খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: