• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিএনপির উদ্যোগে বদলে যাচ্ছে উত্তরার দীর্ঘদিনের অবহেলিত মরা খালের চিত্র

প্রকাশিত: ১৪:৫৮, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৯, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির উদ্যোগে বদলে যাচ্ছে উত্তরার দীর্ঘদিনের অবহেলিত মরা খালের চিত্র

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মহা পরিকল্পনায় এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণায় ২০২৫ সালের ২ সেপ্টেম্ব‌র থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

এর ধারাবাহিকতায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল, লেক, ডোবা ও নালা পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নেতাকর্মীদের সঙ্গে সমন্বিতভাবে টানা দুই মাস নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার করেন। 

স্থানীয়দের মতে, এ উদ্যোগের ফলে এলাকার পরিবেশ ও পানি প্রবাহে দৃশ্যমান উন্নতি আসে এবং জনমনে তাৎক্ষণিক ইতিবাচক সাড়া সৃষ্টি হয়।

পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমে গেলে পরিস্থিতি বিবেচনায় রবিবার (২ মার্চ) মুহাম্মদ আফাজ উদ্দিন আবারও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়েন। তার দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসা হয়ে দাঁড়ায়।

উত্তরাবাসীর অভিমত, পরিবেশ রক্ষায় এমন ধারাবাহিক ও আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সচেতনতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব-এমনটাই মনে করছেন সচেতন মহল।

বিভি/এআই

মন্তব্য করুন: