• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

তহবিলে টাকা নেই, দুশ্চিন্তায় ঢাকার দুই সিটির নবনিযুক্ত প্রশাসক

প্রকাশিত: ১০:১১, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
তহবিলে টাকা নেই, দুশ্চিন্তায় ঢাকার দুই সিটির নবনিযুক্ত প্রশাসক

ঢাকার দুই সিটি করপোরেশনের তহবিলে টাকা নেই। ফলে দুশ্চিন্তায় নবনিযুক্ত দুই প্রশাসক। সংকট সমাধানে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। ইতিবাচক মনোভাব নিয়ে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন সরকারপ্রধান।

এদিকে, শিক্ষার্থী, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রেলসেবায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ মার্চ করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনের কার্যসূচি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের শূন্যপদে নিয়োগের বিষয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি—ফ্যামিলি কার্ডের বিষয়েও আলোচনা হয়।

ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূরপাল্লার ট্রেন ও মেট্রোরেলে বিশেষ সুবিধা নিশ্চিতের কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রী।

তবে দিনের সবচেয়ে আলোচিত বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের দুই প্রশাসকের। নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান, আগের প্রশাসকেরা তহবিলে তেমন কোনো টাকা রেখে যাননি। ফলে এই মুহূর্তে রুটিন কাজগুলো চালিয়ে নেওয়াও দুষ্কর।

আধুনিক ঢাকা মহানগর গড়ে তুলতে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে প্রশাসকদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: