আধা ঘণ্টা ভূমি অফিসের বারান্দায় ভূমি প্রতিমন্ত্রী!
জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী প্রায় আধা ঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসে কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার কায়সার কামাল।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভূমি প্রতিমন্ত্রী।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: