• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

রাজধানীর বনানী থেকে উদ্ধারকৃত পাখি পূর্বাচলে অবমুক্ত

প্রকাশিত: ১৭:২৯, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর বনানী থেকে উদ্ধারকৃত পাখি পূর্বাচলে অবমুক্ত

রাজধানীর বনানী থেকে উদ্ধার করা পাতি সরালি পূর্বাচলে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বনানী কবরস্থান এলাকা থেকে উদ্ধার করা ৬০টি পাতি সরালি বুনোহাঁস শনিবার (৭ মার্চ) দুপুরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। পাখিগুলো পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের লেকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রাণী কল্যাণ সমিতির আহ্বায়ক আদনান আজাদ, বন্যপ্রাণী সংরক্ষক শাহানা সিমু, মির্জা মোহাম্মদ, এস এম আরিফুল আমিন এবং বন বিভাগের অন্যান্য কর্মীরা।

উল্লেখ্য, ৬০টি পাতি সরালি বুনোহাঁস ছাড়াও রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করা একটি টিয়া পাখি, একটি দেশি ঘুঘু পাখি, একটি ঝুঁটি শালিক পাখি এবং ১৫টি তিলা মুনিয়া পাখিও সেখানে অবমুক্ত করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: