দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, পথেই মৃত্যু যুবদল নেতার
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, কামাল উদ্দিন প্রাইভেটকারে করে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে আটকা পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাইয়ের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: