• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

রিহ্যাবের গবেষণা: বছরে দেশে বিক্রি হচ্ছে ১৪ হাজার অ্যাপার্টমেন্ট

প্রকাশিত: ২০:৩৮, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
রিহ্যাবের গবেষণা: বছরে দেশে বিক্রি হচ্ছে ১৪ হাজার অ্যাপার্টমেন্ট

গত দশকে দেশে বছরে গড়ে ৮ হাজার থেকে ১৪ হাজার অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে। তবে ক্রেতাদের বাজেট সীমিত হয়ে আসায় বড় ও বিলাশবহুল ফ্ল্যাটের তুলনায় বেড়েছে ১ হাজার বর্গফুটের কম আয়তনের সাশ্রয়ী ফ্ল্যাটের চাহিদা। মোট আবাসন চাহিদার বিচারে ২০১৫–১৬ থেকে ২০২৩–২৪ অর্থবছরের মধ্যে রিয়েল এস্টেট কার্যক্রমের আর্থিক মূল্য তিন গুণের বেশি বেড়েছে। গত এক দশকে রিয়েল এস্টেট খাত, ভাড়া ও ব্যবসায়িক সেবা খাত মিলিয়ে জিডিপিতে ধারাবাহিকভাবে ৭.৭৭ থেকে ১০ শতাংশের মধ্যে অবদান রেখেছে। নির্মাণ খাতকে যুক্ত করলে এই খাতের সম্মিলিত অবদান জিডিপির প্রায় ১৭–১৮ শতাংশে পৌঁছে যায়।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় গবেষণাটি করেছে রিহ্যাবের রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটি। সোমবার (৬ এপ্রিল) রিহ্যাব কার্যালয়ে  বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ ও গবেষণা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

রিহ্যাবের রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক ড. মো হারুন অর রশিদ এর সভাপতিত্বে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব পরিচালক এ এফ এম ওবায়দুল্লাহ, মিরাজ মুক্তাদির, মোহাম্মদ লাবিব বিল্লাহ্সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গবেষক দল উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের রিয়েলে এস্টেট বিভাগের বিভাগীয় প্রধান ড. আমির আহমেদ ও গবেষকরা “রিয়েল এস্টেট খাতের অর্থনৈতিক অবদান” শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম রিয়েল এস্টেট বাজারের কেন্দ্রবিন্দু হিসেবেই রয়েছে, তবে খুলনা, রাজশাহী, সিলেট ও কুমিল্লার মতো দ্বিতীয় সারির শহরগুলোতেও অবকাঠামো উন্নয়ন ও তুলনামূলক কম দামের কারণে ধীরে ধীরে বাজার সম্প্রসারিত হচ্ছে। মহামারির পর ক্রেতারা আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পর্যাপ্ত খোলা জায়গা, উন্নত বায়ু চলাচলের ব্যবস্থা, ব্যবহারযোগ্য খোলা জায়গা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য অনুসন্ধানের ওপর।

২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল, যার আনুমানিক ২০ শতাংশ আবাসন খাতে বিনিয়োগ হয়েছে। ২০১৬ সালে এ খাতে কর্মসংস্থান প্রায় ১৮ লাখ ছিল, যা এখন বেড়ে ২০২৪ সালে ৩৩ লাখে পৌঁছেছে। তবে বর্তমানে প্রায় দুই-তৃতীয়াংশ শ্রমিক অদক্ষ বলেও গবেষণায় উঠে এসেছে বলে জানান গবেষকরা।

রিহ্যাবের রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক ড. মো হারুন অর রশিদ বলেন, কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে ঋণের উচ্চ সুদ হার, এবং নকশা ও অনুমোদন সংক্রান্ত নীতিগত বাধা—এসব কারণে খাত মনোযোগযোগ্য কিছু ধীরগতি অনুভব করছে। 

সভায় অংশগ্রহণকারীরা রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করতে নীতিগত পরিবেশ উন্নত করার জন্য সুপারিশ করেন। তারা আরও বলেন, সুষ্ঠু নীতি ও বাস্তব পরিকল্পনার মাধ্যমেই এই খাত থেকে অর্থনীতির জন্য বৃহত্তর সুবিধা অর্জিত সম্ভব।ঘ

বিভি/এজেড

মন্তব্য করুন: