ছয় দিন ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর আজ শনিবার (২৪ অক্টোবর) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। তবে, এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর ব্যবসায়ীদের আহ্বানে গত ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই সজিব বালা জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত এই সময়ে স্বাভাবিক ছিল।
বিভি/এজেড













মন্তব্য করুন: