ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ১ হাজার ২৪৭ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে ৫৮৯টি গাড়ি ডাম্পিং এবং ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক হিসেবে ট্রাফিক-গুলশান বিভাগে সর্বোচ্চ ২৭৮টি মামলা হয়েছে। এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩৯টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৮৬টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫৬টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: