• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ০৮:৫৪, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫৬, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টায় কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এই খবর নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন: