• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০১, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:০১, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন 

খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ‘গাড়ি চালকের সহকারী বাসের ভেতরে ঘুমাচ্ছিলো। ভোর ৪ টার কিছু সময় আগে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে বলে জানায় ফায়ার সার্ভিস।’

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন করেছে। তিনি এর জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

পুলিশের ধারণা ভোর রাতে দিকে দুবৃর্ত্তরা বাসটিতে আগুন দিয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কায় কিসলু জানায় দুবৃর্ত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এসময় বাসের হেলপার গাড়ির ভেতরে ছিলো। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

আগুনে অন্তত ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত