• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পারিসে জমকালো অনুষ্ঠানে সমাপ্ত হলো প্যারা অলিম্পিক

প্রকাশিত: ১১:০৮, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পারিসে জমকালো অনুষ্ঠানে সমাপ্ত হলো প্যারা অলিম্পিক

অলিম্পিকের পর আবারও জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হচ্ছে প্যারিস প্যারা অলিম্পিক গেমস। আইফেল টাওয়ারের সামনে অস্থায়ী স্টেডিয়ামে  ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা মেতেছে আনন্দ উদ্দীপনায়। 

অনেক বিতর্ক-সমালোচনার মধ্য দিয়ে শুরু হয়েছিল প্যারিস অলিম্পিক ২০২৪। খেলা চলার মাঝেও কম বিতর্ক হয়নি। ১০০ বছর পর নিজেদের দেশে অলিম্পিক আয়োজন সফলভাবেই শেষ করেছে ফ্রান্স। ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে সমাপনী দিনও ছিল ঝলমলে আর তারায় ভরপুর। ১৭ দিনের প্যারিস অলিম্পিকে এবার যেসব তারকা ও ইভেন্ট নিয়ে আলোচনা ছিল সেটি নিয়ে এই আয়োজন। 

বাংলাদেশ অলিম্পিকের কোনো আসরে সোনা জেতেনি সত্যি, কিন্তু অলিম্পিক নিয়ে বাংলাদেশের মানুষের উৎসাহের কমতি নেই। অলিম্পিক গেমসের মতো প্যারা অলিম্পিকেও ব্যর্থ হলো বাংলাদেশ দল। 

প্রবাসীরা মনে করেন, দেশের এথলেটরা যথাযথভাবে আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশের উচিত আগামী অলিম্পিক গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে খেলোয়ার তৈরি করা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: