ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট, সিজদায় লুটিয়ে পড়লেন নাহিদ
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পাওয়ার পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঠেই সিজদায় লুটিয়ে পড়েন বোলার নাহিদ রানা।
বৃহস্পতিবার (১১ মার্চ) মিরপুর স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। প্রথম ইনিংসে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে। এর মধ্যে নাহিদ রানা ৭ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে একাই তুলে নেন ৫ উইকেট। দলের অধিনায়ক মেহেদী মিরাজও নিয়েছেন ৩ উইকেট।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন সাহিবজাদা ফারহান। এছাড়া ৩২ রানে অপরাজিত রয়েছেন ফাহিম আশরাফ। তাদের হাতে রয়েছে আর মাত্র ১টি উইকেট।
উল্লেখ্য, নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির বলের রেকর্ড গড়েছেন। তার বলের গতিবেগ ঘণ্টায় ১৫২ কিলোমিটার।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: