বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন শান্ত-জাকের
বিসিবি
মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তেজনার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিবেন লিটন দাস। সাইফ হাসান সহঅধিনায়ক। পেস বোলার তাসকিন আহমেদও রয়েছেন বিশ্বকাপে খেলার অপেক্ষায় এই পেসার। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতে।
যদিও, উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন এই স্কোয়াডে সুযোগ পাননি। দলে ঢুকতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
এছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল। দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: