• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

রোনালদোর গোলও বাঁচাতে পারলো না আল নাসরকে

প্রকাশিত: ১৫:৩৬, ১৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রোনালদোর গোলও বাঁচাতে পারলো না আল নাসরকে

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলও বাঁচাতে পারলো না আল নাসরকে। তাদের ৩-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করেছে আল হিলাল। 

ম্যাচের শুরুতে নিয়ন্ত্রণ ছিলো আল নাসরের দখলে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৪২ মিনিটে তার গোলেই লিড নেয় আল নাসর। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নাসর। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাড়ায় আল হিলাল।

একের পর এক আক্রমণে ভেঙে ফেলে আল নাসরের প্রতিরক্ষার দেয়াল। আল হিলালের অধিনায়ক সালেম আল দাওসারি এবং রুবেন নেভেস পেনাল্টি থেকে গোল আদায় করেন। ৮১তম মিনিটে নেভেসের একটি সুন্দর ক্রস থেকে গোল করেন মোহাম্মদ কান্নো। 

১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল। আল নাসর সংগ্রহ ৩১ পয়েন্ট। এই ম্যাচেও গোল করে পেশাদার ফুটবলে হাজারতম গোলের পথে আরেকধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি ছিলো সিআর সেভেনের ৯৫৯তম পেশাদার গোল।

বিভি/এজেড

মন্তব্য করুন: