• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্ট এবার সরিয়ে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়ায়!

প্রকাশিত: ১১:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্ট এবার সরিয়ে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়ায়!

ছবি: ফাইল ফটো

ভারতে অনুষ্ঠেয় দুটি বৈশ্বিক টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। পরিকল্পনাটি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই খবর দিয়েছে। 

চলমান টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে না যাওয়া আর পাকিস্তান সরকার থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পরিপ্রেক্ষিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, ভবিষ্যতে এমন কিছু এড়াতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। এর মধ্যে বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ–আয়োজক হিসেবে আছে বাংলাদেশ। 

‘সিডনি মর্নিং হেরাল্ড’-এর প্রতিবেদনে বলা হয়, ক্রিকেটের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে ভারত সম্প্রতি অধিকাংশ বড় টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে। কিন্তু আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সেই স্বত্ব পুনর্বিবেচনার কারণ হয়ে উঠতে পারে। 

ভারত ও শ্রীলংকায় চলমান টি–টুয়েন্টি বিশ্বকাপকে নানাভাবে বিপর্যস্ত করা রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ২০২৯ ও ২০৩১ সালে ভারতে অনুষ্ঠেয় দুই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য ‘অস্ট্রেলিয়াকে বিবেচনা করা হতে পারে’ উল্লেখ করা হয় প্রতিবেদনে। অস্ট্রেলিয়ায় ২০২৮ সালে টি–টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। যেখানে সহ–আয়োজক হিসেবে নিউজিল্যান্ড আছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: