• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৫:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

শপথ গ্রহণ করেই দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করতে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছিলেন তিনি।

এবার বিএনপি নেতৃত্বাধীন সরকারের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি ক্রীড়া পরিকল্পনা হিসেবে নেওয়া ৯ কর্মসূচিতেও এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বাংলাদেশের অধিকাংশ বিদ্যালয়েই কোনো ক্রীড়া শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীরাও এ নিয়ে হাতে-কলমে বিশেষ কোনো জানাশোনার সুযোগ-সুবিধাও পান না। একই সঙ্গে ক্রীড়া ও শারীরিক শিক্ষাকে স্কুলগুলোতেও সেভাবে গুরত্ব দেওয়া হয় না। কেবল মাত্র জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ক্রীড়ার ওপর জোর দেওয়া হয়ে থাকে।

এ জন্য অনেক শিক্ষার্থীই ক্রীড়ার প্রতি মননিবেশ করতে পারেন না। তবে এসব বিষয় থেকে পুরোপুরি বেরিয়ে আসার পরিকল্পনা নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। তাই চতুর্থ শ্রেণী থেকেই খেলাধূলা বাধ্যতামূলক করার উদ্যোগ তার। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ ও ২, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি।

আমিনুল হকের পরিকল্পনা অনুযায়ী, সারা দেশে চতুর্থ শ্রেণি থেকে ফুটবল ও ক্রিকেটসহ পাঁচটি ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করা হবে। 

আগামী এক বছরের মধ্যে ৪৯৫টি উপজেলায় প্রতিটি পাঁচটি ডিসিপ্লিনের জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক এবং একজন ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দিয়ে সরকারি বেতনভুক্ত করা হবে। একই সঙ্গে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হবে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: