• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলফলকের সামনে দুই তারকা, লিটনের দরকার ১৩১ রান, মুস্তাফিজের ৭ উইকেট

প্রকাশিত: ০১:২৭, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ০১:২৭, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মাইলফলকের সামনে দুই তারকা, লিটনের দরকার ১৩১ রান, মুস্তাফিজের ৭ উইকেট

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 

এ ম্যাচ খেলতে নামার আগে এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ব্যাটার ও অধিনায়ক লিটন দাস ও পেসার মুস্তাফিজুর রহমান।  

বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে লিটন। এজন্য আর ১৩১ রান প্রয়োজন তার। 

২০১৫ সালে অভিষেকের পর ১০৪ ম্যাচের ১০৩ ইনিংসে ২৮৬৯ রান করেছেন লিটন। ব্যাট হাতে ৫ সেঞ্চুরির সাথে ১৪টি হাফ-সেঞ্চুরিও করেছেন তিনি। 

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২ হাজার বা তার বেশি রান করেছেন পাঁচজন। তারা হলেন- তামিম ইকবাল (২৪৩ ম্যাচে ৮ হাজার ৩৫৭ রান), মুশফিকুর রহিম (২৭৪ ম্যাচে ৭ হাজার ৭৯৫ রান), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচে ৭ হাজার ৫৭০ রান), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯ ম্যাচে ৫ হাজার ৬৮৯ রান) এবং মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচে ৩ হাজার ৪৬৮ রান)।

লিটনের মতো মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুস্তাফিজ। ১২৪ ম্যাচে ১৯৩ উইকেট আছে তার। আর ৭ উইকেট শিকার করলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেটের মালিক হবেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে ২০০ বা তার বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান (২৪৭ ম্যাচে ৩১৭ উইকেট), মাশরাফি বিন মর্তুজা (২১৮ ম্যাচে ২৬৯ উইকেট) এবং আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচে ২০৭ উইকেট)।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত