• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বার্সাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির দাপুটে জয়

প্রকাশিত: ০৯:২১, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বার্সাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির দাপুটে জয়

ঘরের মাঠে আক্রমণে দাপট দেখিয়ে এগিয়ে গেলো পিএসজি। বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে দুইবার সমতা টেনে জমিয়ে তুললো লড়াই। কিন্তু শেষ দিকে পেরে উঠলো না কাতালান জায়ান্টরা। প্যারিসে মঙ্গলবার (২১ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-২ এ জিতে শ্রেষ্ঠত্ব দেখালো গত দুইবারের চ্যাম্পিয়নরা।  

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জেতা বার্সার বিপক্ষে ১৯ মিনিটে ধাক্কা খায় পিএসজি। পায়ে টান লাগায় মাঠ ছেড়ে যান ওসমান দেম্বেলে। বদলি নামেন ফেররান তোরেস। শুরু থেকে আধিপত্য দেখানো স্বাগতিকরা ৩৮ মিনিটে দিজেরে দুয়ের গোলে এগিয়ে যায়। ৫৫ মিনিটে সমতায় ফেরে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। ফের্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলটি করেন জাভি এস্পার্ত। একটু পর রাফিনিয়া, পেদ্রি ও মার্ক বের্নালের জায়গায় কারিম আডেইয়েমি, গাভি ও রদ্রিকে মাঠে বার্সা কোচ। ৭২ মিনিটে আবার এগিয়ে যায় লুইস এনরিকের দল। কর্নার থেকে জোরালো হেডে গোলটি করেন লুকাস এরনঁদেজ। সাত মিনিটের মধ্যে বার্সার লামিনে ইয়ামাল দুর্দান্ত গোলে সমতা টানেন। ৮১ মিনিটে পিএসজির ভিতিনিয়া গোল করে অস্বস্তি বাড়ান অতিথি শিবিরে। প্রায় ২০ গজ দূর থেকে জোরাল শটে গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার। পাঁচ মিনিট পর পিএসজির ফাবিয়া রুইস গোল করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন। তিন ম্যাচে পূর্ন ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের টেবিলে শীর্ষেই ফরাসি জায়ান্টরা। বার্সা ৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: