• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি

প্রকাশিত: ১৩:০৭, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:০৭, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি

স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার গ্রহণ করেছেন লিওনেল মেসি। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বর্ণাঢ্য আয়োজনে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন মেসি। অনুষ্ঠানে স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে মেসিকে অসাধারণ মানুষ ও ফুটবলার হিসেবে চিহ্নিত করেছেন।

ফুটবলে অসাধারণ অবদানের সাথে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ মেসিকে এই সম্মান দিয়েছেন প্রিন্সেস লিওনর। গত জুনেই ক্রীড়াক্ষেত্রে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। জুরিবোর্ড তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তার সামাজিক কাজেরও প্রশংসা করেছেন। 

স্প্যানিশভাষীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার প্রচলন শুরু হয় ১৯৮১ সালে । পদকের সাথে ৫০ হাজার ইউরো প্রাইজমানি দেওয়া হয়। মানব সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতার প্রসারে শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াকে অন্তর্ভুক্ত করে এই পুরস্কার দেওয়া হয়। মেসির সাথে এই পুরস্কার গ্রহণ করা অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং পাংক স্টার প্যাটি স্মিথ। 

পুরস্কার পাওয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে মেসি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাওয়াটা দারুণ সম্মানের। সব পুরস্কারজয়ীকে অভিনন্দন, সবার সাথে দেখা হয়ে দারুণ সময় কেটেছে।’

বিভি/এসজি

মন্তব্য করুন: