খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে গুগল
নতুন বছরের শুরুতেই আবারো বড়সড় কোপ। ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল বিশ্বের সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল । আবারও চাকরি খোয়াল শতাধিক কর্মী। জানা গেছে, অ্যালফাবেট (Alphabet Inc) সংস্থার তরফে গুগলের ডিজিটাল অ্যাসিস্টেন্ট, হার্ডওয়ার ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সংস্থার খরচ কমাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
১২:১৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার