২,৮০,০০ বার ক্লিকের পর চাঁদের অসামান্য ছবি তুললেন ফটোগ্রাফার
সবথেকে নিখুঁত ছবি কেমন হতে পারে? কতবার ক্লিকের পর সেই ছবি নিখুঁত হতে পারে? মার্কিন অ্যাস্ট্রোফটোগ্রাফার অ্যান্ড্রিউ ম্যাককার্থি চাঁদের এমনই একটা ছবি তুলেছেন, যা দেখে নেটিজ়েনরা অবাক হয়ে গেছেন। সেই ছবি তাঁদের এতটাই মোহিত করেছে যে, সেটিকে ইতিমধ্যেই চাঁদের’সবথেকে নিঁখুত ছবি’ বলা হচ্ছে। ছবিটির সাইজ় প্রায় ১ গিগাবাইটের কাছাকাছি। না, এই ছবি তোলার জন্য তিনি স্মার্টফোন কাজে লাগাননি।
০৭:৩৯ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার