ওয়েবসাইটে সাইবার হামলা সম্পর্কে যা জানালো জনতা ব্যাংক
ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়া সংক্রান্ত যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে জনতা ব্যাংক। দুপুুরে ওয়েবসাইট সচলের পর জনতা ব্যাংক তাদের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটসে জানায়, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করে।
০৪:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রবিবার