• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খুলনায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি: জ্যান্ত ঘোড়া উদ্ধার

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৯:০৫, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি: জ্যান্ত ঘোড়া উদ্ধার

খুলনার ডুমুরিয়ায় রোগাক্রান্ত ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বাজারজাত করার দায়ে আনিচুর রহমান পলাশ নামের এক প্রতারক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধার করা বিপুল পরিমাণ ঘোড়ার মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

​শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।

​গোপন আস্তানায় গভীর রাতের অভিযান
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে স্পেশাল রেসপন্স বাহিনীর (এসআরবি)-৬ এর একটি আভিযানিক দল মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের এক দুর্গম এলাকায় অভিযান চালায়। সেখানে ‘সাউথ বেঙ্গল ক্যাটল’ নামক একটি কথিত ফার্মের আড়ালে টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং পলিথিনে প্যাকেটজাত অবস্থায় বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়।

​অভিযানকালে জবাইয়ের অপেক্ষায় থাকা আরও একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চক্রের মূলহোতা আনিচুর রহমান পলাশকে আটক করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: