ঢাকা দক্ষিণ বিএনপির সকল থানা কমিটির বিলুপ্ত ঘোষণা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য ও চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির বিলুপ্তি ঘোষণার তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে প্রেরিত এক বার্তায় জানানো হয়,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল থানা কমিটির বিলুপ্তি ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
০৯:০১ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার