পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্ন: হামলাকারীর স্ত্রী গ্রেফতার
চট্টগ্রামের লোহাগাড়ায় কুপিয়ে পুলিশ কনস্টেবলের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় হামলাকারীর স্ত্রী রুবি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারীর স্ত্রীও এ ঘটনায় দায়ের করা মামলার আসামি। গতরাতে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।
০৮:৫৮ পিএম, ১৬ মে ২০২২ সোমবার