• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

‘ফ্যামিলি কার্ডে’ কোটি পরিবার পাবে টিসিবি পণ্য, রোববার থেকে শুরু

‘ফ্যামিলি কার্ডে’ কোটি পরিবার পাবে টিসিবি পণ্য, রোববার থেকে শুরু

​​​​​​​ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। রোববার (২০ মার্চ) থেকে ঢাকা সিটি করপোরেশনের বাইরে সারাদেশে একযোগে চলবে এই কার্যক্রম। টিসিবি জানিয়েছে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’। এছাড়া নতুন যুক্ত হয়েছে আরও ৬১ লাখ ৫০ হাজার পরিবার।

০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২২ বুধবার