পি কে হালদারসহ ছয়জনকে বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ এনসিবি’র
ভারতে গ্রেফতার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারসহ ছয়জনকে বাংলাদেশে হস্তান্তর করার অনুরোধ করেছে ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অব বাংলাদেশ। ইন্টারপোল এনসিবি অব ইন্ডিয়ার কাছে পাঠানো এক ইমেইলের মাধ্যমে এনসিবি অব বাংলাদেশ এ অনুরোধ জানায়। সোমবার (১৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
০৫:৪৩ পিএম, ১৬ মে ২০২২ সোমবার