তিন গোয়েন্দা বিমানকে হ্যাক করল ইরান
সীমান্তের কাছাকাছি আসায় তিনটি গোয়েন্দা বিমানকে হ্যাক করেছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইলেকট্রনিক কোম্পানি ‘সা ইরান’ দেশটির সীমান্তের কাছে শত্রু পক্ষের তিনটি গোয়েন্দা বিমান হ্যাক করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কোম্পানিটি সোমবার এ তথ্য প্রকাশ করেছে।
১২:৩৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার